ধনতেরস মানেই সোনা-রুপো কেনার ধুম। আর উৎসবের দিনেই যদি দাম অনেকটা কমে যায়, তাহলে ক্রেতাদের আনন্দ যে দ্বিগুণ হবে, তা বলাই বাহুল্য। ৬ নভেম্বর কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন দেখা গেল। একদিনে ২২ ক্যারেট সোনার গ্রামপ্রতি দাম কমেছে ৩৩৫ টাকা। অন্যদিকে, এক কেজি রুপোর দাম কমেছে প্রায় ৮ হাজার টাকা। তাহলে আজ কত দামে মিলছে সোনা ও রুপো?
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)-র প্রকাশিত সূচক অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দাম গ্রামপ্রতি ১৪,০৮৭ টাকা। আগের দিন এই দাম ছিল ১৪,৪৩৭ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ৩৫০ টাকা কমেছে।
২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রির দামও কমে হয়েছে গ্রামপ্রতি ১৩,৩৮০ টাকা। ৫ নভেম্বর এই দাম ছিল ১৩,৭১৫ টাকা। অর্থাৎ একদিনে ৩৩৫ টাকা সস্তা হয়েছে ২২ ক্যারেট সোনা। অন্যদিকে, কেনার দাম কমে দাঁড়িয়েছে গ্রামপ্রতি ১২,৮১৯ টাকা। আগের দিনের তুলনায় কমেছে ৩১৮ টাকা।
১৮ ক্যারেট সোনার দামও কমেছে। গ্রামপ্রতি ১১,২৬০ টাকা থেকে কমে হয়েছে ১০,৯৮৫ টাকা। অর্থাৎ একদিনে দাম কমেছে ২৭৫ টাকা।
**রুপোর দামেও বড় চমক!**
সোনার পাশাপাশি রুপোর বাজারেও বড় পতন। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর বারের দাম ৫ নভেম্বর ছিল ১,৯২,২১৩ টাকা। ৬ নভেম্বর তা কমে হয়েছে ১,৮৪,৩৯০ টাকা। অর্থাৎ কেজিপ্রতি একদিনে দাম কমেছে ৭,৮২৩ টাকা।
তবে মনে রাখতে হবে, এই সমস্ত দাম ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে প্রকাশ করা হয়েছে। গয়না কেনার ক্ষেত্রে মেকিং চার্জ ও অন্যান্য খরচ যুক্ত হবে। তাই দোকানে গিয়ে চূড়ান্ত দাম জেনে নেওয়া জরুরি। ধনতেরসের কেনাকাটার আগে BIS হলমার্ক ও HUID নম্বরও যাচাই করে নিন।।







