রাজ্য

অনশনের মাঝেই আলোচনা, কাটবে কি জট? নজরে বিকেলের বৈঠক

ফের নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক। আজ অর্থাৎ সোমবার বিকেল পাঁচটায় বৈঠকের সময়সীমা ঠিক হয়েছে। উল্লখ্য, বারংবার আবেদন করা হয়েছে অনশন প্রত্যাহার করে বৈঠকে যোগ দেওয়ার। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের কাছে ই-মেলও পাঠানো হয়েছে। তবে, তা না মেনেই আজ নবান্নে বৈঠকে যোগ দিতে চলেছেন জুনিয়ররা। দাবিপূরণ না হলে অনশন চলবে, একথাই জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিশেষভাবে উল্লেখ্য, শনিবারই ধর্মতলায় ডাক্তারদের অনশন মঞ্চে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যসচিবের ফোনেই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তার পরবর্তীতেই মুখ্যসচিব জুনিয়র ডাক্তার সংগঠনকে একটি ই-মেল পাঠান। যাতে বলা হয়, অনশন তুলে নিলে তবেই ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। তবে, তার পালটা ডাক্তাররা জানান, কোনও আগাম শর্ত ছাড়াই বৈঠক চান। অবশেষে তাতেই রাজি হন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.