রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি হিসেবে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কারণ রাজীব কুমারের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এমনকী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে রেখে কিছুতেই লোকসভা ভোট করাতে রাজি ছিল না নির্মাচন কমিশন।গতকাল রাজীব কুমারকে সরিয়ে তাঁর জায়গায় বিবেক সহায়কে ডিজি পদে বসানো হয়। কিন্তু তাঁর অবসর গ্রহণের সময় কাছেই ছিল। সেকারণে সাত দফার ভোটের আগেই তাঁর চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল।
সেকারণে সঞ্জয় মুখার্জি কে ডি জি করা হল।গতকাল অন্তর্বর্তী ডি জি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল বিবেক সহায় কে।তিন জনের প্যানেল সঞ্জয় মুখার্জি নাম ছিল রাজ্যের পাঠানোর তালিকায়।যেহুতু বিবেক সহায় কর্মজীবনের মেয়াদ 31 মে শেষ হচ্ছে।তাই বিকল্প হিসাবে সঞ্জয় মুখার্জি র নামে সিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন।মাত্র একদিনের দায়িত্ব নিয়ে আজকেই বিকেলে বিবেক সহায় তার দায়িত্ব সঞ্জয় মুখার্জি কে দিয়ে দেবেন।







