নিজস্ব সংবাদদাতা : শুক্রবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, আহত হন বেশ কয়েকজন। সূত্রের খবর, শুক্রবার রামপুরহাট থেকে রেফার করা রোগীকে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যাবার সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইক ও পরে সাইকেলে ধাক্কা মেরে উল্টে যায় অ্যাম্বুলেন্স। ঘটনায় অ্যাম্বুলেন্স এ থাকা রোগী সহ মৃত্যু হয় এক সাইকেল ও এক বাইক আরোহীর। মৃতরা হলেন, অ্যাম্বুলেন্স এ থাকা রোগী অনন্ত লেট্ (৭০), সাইকেল আরোহী তাপস ঘোষ (২৬), বাইক আরোহী আব্দুল রহিম (৩০)।
দুর্ঘটনাটি ঘটে বোলপুর টু বি জাতীয় সড়কের পূর্ব বর্ধমান জেলার,ভাতার থানার নতুনগ্রাম এলাকায়। আহতদের সহ মৃতদেহগুলি নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ঘটনায় কিছুক্ষণের জন্য উক্ত রাস্তায় যান জটের সৃষ্টি হয়, পরে ভাতার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।







