নিজস্ব সংবাদদাতা : বিয়ের প্রতিশ্রুতি এবং পরে সরে যাওয়ার পরে অভিযোগের ভিত্তি করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করল সুরজ মালপাহাড়িয়া নামে এক যুবককে। আজ তারা তাকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, একই গ্রামের এক মহিলার প্রেমে পড়েছিলেন সূরজ। সাত বছর ধরে সব ঠিকঠাক ছিল।অভিযোগ, সূরজ তাঁর প্রেমিকাকে বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।এরপর তাঁর প্রেমিকা জানতে পারে সূরজ অন্য একজনকে বিয়ে করতে চলেছে।
এরপরই ৫ জুলাই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে মহিলা থানা ও প্রধান নগর থানার পুলিশ সূরজকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।







