রাজনীতি

সিপিএম জয়ী প্রার্থীর তৃণমূলে যোগ !

নিজস্ব সংবাদদাতা : ভোটের উত্তাপ এখনও কাটেনি। ফল বেরানোর পর থেকেই দিকে দিকে ফুলবদলের ঘটনা ঘটেই চলেছে। তবে এ বার সরাসরি বাম থেকে ডানে এলেন জয়ী প্রার্থী। সিপিএম প্রতীকে লড়ে মানুষের ভোট নিয়ে জয়ী হয়েছেন। কিন্তু জয়ের পরেই তিনি যোগ দিলেন তৃণমূলে। রাজনৈতিক মহলে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগ আসনে তৃণমূল জয়লাভ করলেও খড়্গপুর-সহ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি আসন পেয়েছে বিরোধীরা। খড়গপুর গ্রামীন এলাকার বড়কলা গ্রাম পঞ্চায়েতের সিপিএম থেকে এ বারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আফরোজা বেগম।সিপিএম থেকে প্রতীক পাওয়ার পর ভোটে লড়ে জিতেছেন আফরোজা। তবে ফল ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তিনি যোগ দেন তৃণমূলে। রাজ্য সরকারের উন্নয়নের সামিল হতেই তার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান।

শুধু জয়ী প্রার্থী একা নন, তাঁর সাথে তার বেশ কিছু অনুগামীও যোগ দিলেন তৃণমূলে। মেদিনীপুর শহরের দলীয় কার্যালয় তার হাতে পতাকা তুলে দেন জেলা সভাপতি সুজয় হাজরা। প্রসঙ্গত, বড়কলা গ্রাম পঞ্চায়েতে ৩০ আসনের মধ্যে ১৪টি পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল ১৩টি, নির্দল দু’টি এবং সিপিএম একটি। স্বাভাবিকভাবে ওই গ্রাম পঞ্চায়েতের ত্রিশঙ্কু অবস্থা তৈরি হয়েছিল। তবে এ দিন সিপিএম প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে আর সমস্যাই রইল না শাসকদলের। যদিও প্রার্থীর যোগদান নিয়ে আমল দিতে নারাজ বামেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.