রাজনীতি

কেন ফোন করা হয়েছিল জয়দীপকে? জেরার মুখে এবার জয়দীপ

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় জয়দীপ ঘোষকে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র। ঘটনার রাতে তার কাছে কে ফোন করেছিলো? আর কেনই বা করেছিল? এই প্রশ্নের উত্তর জানতে চায় পুলিশ জয়দীপের কাছ থেকে। পুলিশ সূত্রে খবর, এদিন মৃত ছাত্রটি হোস্টেলের যে ফ্লোরে থাকতেন সেখানকার আবাসিকদের পাশাপাশি সেই সময় পুরো হোস্টেলে যারা যারা উপস্থিত ছিলেন তাদেরও তলব করে যাদবপুর থানা।

জানা গিয়েছে, সেই রাতে পৌনে ১২ টা নাগাদ জয়দীপ কে ফোন করেছিলো ওই হোস্টেলেরই একজন আবাসিক। তিনি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। সেই ছাত্রের দাবি, তিনি সেই রাতে মেস কমিটির বৈঠকে ছিলেন। হইচই এর আওয়াজ শুনে তিনি উপরে যান। সেখানে গিয়ে জানতে পারেন বারান্দা থেকে একজন নিজে পড়ে গেছে। তাই জয়দীপকে ফোন করেন একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে দেওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই তো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে? এই প্রশ্নের উত্তরে ওই ছাত্র জানান, এটা তিনি জানতেন না। যেহেতু আগেও জয়দীপ ওই পড়ুয়াকে অ্যাম্বুলেন্স জোগাড় করে দিয়েছিল তাই ওই রাতে জয়দীপ কে ফোন করেছিলেন তিনি।

দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান প্রথমবর্ষে থাকাকালীন তাকেও সিনিয়ারদের বাজে ব্যবহারের মুখোমুখি হতে হয়েছিল। সেই সময় ভাবনাতেই পড়ে গেছিলেন যে তিনি এই হোস্টেলে থাকবেন কিভাবে?? তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিকে আসে। বর্তমানে ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের মেন হোটেলেই থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.