অবশেষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হল শুক্রবার। আর শনিবার থেকেই এক মুহূর্ত সময় নষ্ট না কাজের মেজাজে ফিরতে দেখা গেলো তাঁকে। লোকসভা ভোটের প্রচারে নামছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।শুক্রবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে।মূলত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা, এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই পদ্ম শিবিরকে একপ্রকার চাপে ফেলে দিল অপেরা।
৫০ দিন জেলই ছিল কেজরির বাসস্থান। শুক্রবার তিহার জেল থেকে বার হয়ে বাড়ির পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।অরবিন্দ কেজরিওয়াল বলেন, “আমি বলেছিলাম তাড়াতাড়ি আসব, এসে গিয়েছি।”
শনিবার সকাল ১১টা নাগাদ কনট প্লেসে হনুমানজির আশীর্বাদ নিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি চাইব সকলে আসুন, সকলে হনুমানজির আশীর্বাদ নিন। এরপর বেলা ১টায় পার্টি অফিস যাবেন আপ সুপ্রিমো। সেখানে কথা রয়েছে সাংবাদিক সম্মেলন করার তাঁর।
এরপর শনিবারই দক্ষিণ দিল্লিতে একটি রোড শো-তেও অংশগ্রহণ করবেন কেজরিওয়াল। তিনি বলেন, “৪ হাজার বছরের পুরনো দেশ। মহান দেশ ভারত। কিন্তু যখনই এই দেশে কেউ একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, মানুষ তাদের কখনও রেয়াত করেনি। আজ দেশ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেজরি আরও বলেন, আমি শরীর, মন, সব দিক দিয়ে তার বিরুদ্ধে লড়ছি। তবে ১৪০ কোটি মানুষকে মিলে এই নৈরাজ্যকে হারাতে হবে। আমি মানুষের কাছে আবেদন করব, আমাদের সকলকে মিলে এই দেশকে বাঁচাতে হবে।”







