রাজনীতি

‘মুখ্যমন্ত্রীর মুখোশ খুলবো ওই দিন ‘ মন্তব্য শুভেন্দু অধিকারীর

গতকাল উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা উত্তরে ১২ ডিসেম্বের বড়ো কর্মসূচির ঘোষণা বিজেপির। আজ সাংবাদিক বৈঠকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,

“আমরা মুখোশ খুলব ওখানে গিয়ে। আমাদের কোনও ওপেন মাঠ দেওয়া হয়নি। তাই ইনডোর কনভেনশনের ব্যবস্থা করা হয়েছে। এই আলোচনা সভার নাম দেওয়া হয়েছে উত্তর উত্তরণের খোঁজে।”বিজেপির এই বিশেষ সভায় উপস্থিত থাকবেন শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ি, দীপক বর্মণ, মনোজ টিগ্গা, বিষ্ণুপ্রসাদ শর্মা, নীরজ জিম্বা-সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক।

তারপর তিনি আরও বলেন,”এই কনভেনশনের জন্য আগে থেকে ফেসবুক লাইভের লিঙ্ক দেওয়া থাকবে। উত্তরবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে মানুষ যাতে আমাদের বক্তব্য শুনতে পান, সেই ব্যবস্থা করব। আমরা সেদিন তুলে ধরব উত্তরবঙ্গের বঞ্চনা। আমরা মুখোশ খুলব এই সরকারের।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.