রাজনীতি

নন্দীগ্রামে মমতার পা ভাঙা নিয়ে ফের তদন্ত, নবান্নে রিপোর্ট তুলে ধরলেন শুভেন্দু

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যিই চোট লেগেছিল কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, ওই ঘটনায় মমতার পা ভাঙেনি। শনিবার সকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের রিপোর্টকে তার প্রমাণ হিসেবে তুলে ধরেন তিনি। একইসঙ্গে ঘটনাটি নিয়ে ফের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন থাকায় বর্তমানে সেখানে নির্বাচনী আচরণবিধি কার্যকর। ভোটপর্ব শেষ হওয়ার পরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরে প্রচার করছিলেন। ভোটের প্রায় ২০ দিন আগে নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রচারে গিয়ে তাঁর পায়ে চোট লাগে। সেই সময় দাবি করা হয়েছিল, তাঁর পা ভেঙে গিয়েছে। এরপর পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচার চালিয়ে যান মমতা। প্রচারমঞ্চে হুইলচেয়ারে বসে ফুটবল ছুড়ে ‘ভাঙা পায়েই খেলা হবে’ স্লোগানও তুলেছিলেন তিনি।

রবিবার নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচারে গিয়ে ফের মমতার পা ভাঙার প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নন্দীগ্রামে পরাজয়ের পর ভালো পায়েই ব্যান্ডেজ বেঁধে প্রচারে ঘুরেছিলেন মমতা। শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি পিজি হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানকার রিপোর্ট তাঁর কাছে রয়েছে। তাঁর দাবি, গাড়ির দরজা একটি লোহার বিমে ধাক্কা খেয়ে ফিরে এসে মমতার পায়ে সামান্য আঘাত করেছিল। তবে চিকিৎসকদের রিপোর্টে ‘নো ফ্র্যাকচার’ উল্লেখ ছিল বলেও দাবি করেন তিনি।

শুভেন্দু আরও জানান, প্রয়োজনের সময় তিনি সেই নথি প্রকাশ্যে আনবেন। বর্তমানে তিনি রাজ্যের পুলিশমন্ত্রীও হওয়ায় বিষয়টি নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। সেই বক্তব্যের পরই শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সংশ্লিষ্ট রিপোর্টকে ‘প্রমাণ’ হিসেবে সামনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.