দেশরাজনীতি

বাংলাভাষীদের হেনস্থা নিয়ে বঙ্গে অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চরম অস্বস্তিতে কেন্দ্রের শাসকদল। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের ওপর আক্রমণের অভিযোগে বাংলার বুকে কোণঠাসা পদ্ম শিবির। এমনকি এই ইস্যুতে চরম মতবিরোধ তৈরি হয়েছে দলের অন্দরে। এবার সেই বিতর্কের মধ্যে অমিত মালব্যকে নিয়ে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। যার থেকে আরও স্পষ্ট হল গেরুয়া শিবিরের অন্তর দ্বন্দ্ব।

বর্তমানে রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যর বাংলা ভাষা নিয়ে মন্তব্য। এমনকি অমিত শাহ, জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র। এই আবহাওয়ার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অমিত মালব্যকে কড়া ভাষায় আক্রমণ শানালেন আরএসএস কর্মী। যার প্রতিবাদ করেছে রাজ্যের একাধিক বিজেপি নেতা। সেই নিয়ে ফোনে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে কথোপকথন সম্পন্ন হয় জেপি নাড্ডা ও অমিত শাহর সঙ্গে।

এই ইস্যুকে কাজে লাগিয়ে প্রচারে নেমেছে ঘাসফুল শিবির। তবে পাল্টা এই ইস্যু নিয়ে মানুষকে জবাব দিতে হিমশিম খাচ্ছে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা। যার জন্য পথে নেমেছে বিজেপি বাঁচাও কমিটি। এই অস্বস্তিকর পরিস্থিতিতে অমিত মাল্যব্যকে বঙ্গ থেকে সরিয়ে রাখার পরামর্শ দিয়েছে অনেক বিজেপি কর্মীরা। এই ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো মাথায় হাত পরেছে পদ্ম শিবিরের। তাই সকলেই অপেক্ষায় রয়েছে এই বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের অত্যাচার নিয়ে প্রধানমন্ত্রী কোন বার্তা দেয় কিনা। তার দিকেই তাকিয়ে রয়েছে সকলে। তবে বলা ভালো এই একটা ইস্যুকে কেন্দ্র করে বাংলায় বিজেপি নেতৃত্বের কপালে দেখা গিয়েছে চিন্তার ভাঁজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.