ক্রাইমদেশ

দিল্লি পুলিশের হাতে আটক সন্ন্যাসিনী সেজে ভারতে লুকিয়ে থাকা চিনা গুপ্তচর!

বেশ কয়েক বছর ধরে লাদাখ সমস্যা নিয়ে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক একেবারে নিম্নতর হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল হলেও, এরই মধ্যে দিল্লি পুলিশ গ্রেফতার করল ভারত থেকে এক চেনা গুপ্তচরকে। ছদ্মবেশে ভারতে লুকিয়েছিলেন ওই ছদ্দবেশী।

দিল্লী পুলিশ সূত্রের খবর, বৌদ্ধ সন্ন্যাসীর বেশে ভুল নথিপত্রসহ এক মহিলাকে আটক করা হয়। আরো জানা গিয়েছে, ওই ছদ্মবেশী দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে তিব্বত রিফিউজি কলোনিতে থাকতেন তিনি ২০১৯ সাল থেকে সন্ন্যাসী সেজে ভারতে থাকছেন। ওই মহিলার আসল নাম কাই রুয়ো। আর ছদ্মবেশী নাম দোলমা লামা। সন্দেহের জেরি দিল্লি পুলিশ আটক করে ওই মহিলাকে তারপর জেরা শুরু করে সেখান থেকেই জানা যায়,চিনের কমিউনিস্ট পার্টির সদস্যরা তাঁকে খুন করতে চেয়েছিল। সেই জন্যই তিনি ভারতে আশ্রয় নিয়েছেন কিনা, তা অবশ্য স্বীকার করেননি ওই চিনা মহিলা। ওই মহিলার আসল পরিচয়পত্র সবকিছুই খতিয়ে দেখে জানা গিয়েছে,পরিচয় পালটে নেপালের নাগরিক হিসাবে সমস্ত কাগজপত্রও তৈরি করেছিলেন তিনি। দিল্লি পুলিশের বিশেষ শাখার তরফে এই ঘটনার তদন্ত জারি থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.