বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা তুঙ্গে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এবার কৃষিক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা কে কাজে লাগানো হচ্ছে। মহারাষ্ট্রের বারামতি জেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে ব্যাবহার করে ফসল ফলানো হয়েছে। বারামতিতে প্রথমবারের মতো কৃষিতে করা এই পরীক্ষা- নিরীক্ষা সফলও হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আখের পাশাপাশি ওকড়া, টমেটো, মরিচ, তরমুজ, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি ফসল ফলানো হয়েছে বারামতি জেলায়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রতিটি ফসলের চিন্তাভাবনা করা হয়েছে। আর ফসল ফলানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে।
এই প্রযুক্তি কিভাবে কাজ করে? এটিতে একটি সেন্সর সিস্টেম রয়েছে যা প্রতি ৩০মিনিট অন্তর, এই সিস্টেমটি মাটিতে, মাটির বাইরে এবং বাতাসে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে তথ্য সেন্সরের স্যাটেলাইটে এবং সফ্টওয়্যার সহ একটি কম্পিউটারে পাঠায়। তা থেকে এআই সিস্টেম সংশ্লিষ্ট কৃষককে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে। এই তথ্যের সাহায্যে কৃষক মাটিতে কতটুকু জল দিতে হবে, কতটুকু সার দিতে হবে, কী ধরনের সার দিতে হবে সেসব তথ্য জানতে পারে।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য কৃষি একটি উজ্জ্বল ক্ষেত্র। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, সহ অনেক দেশ কৃষি ক্ষেত্রে ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। আর এগুলো উৎপাদন অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। এবার কৃষিকাজে এআই ব্যবহারে কৃষি উন্নয়ন ট্রাস্ট এবং বারামতির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা চলছে।







