জেলা

বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্ক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার।

সম্প্রতি ভক্তিনগর থানায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। অভিযোগে এক মহিলা জানিয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। এরপর তিনি জানতে পারেন, ওই ব্যক্তি বিবাহিত। তারপর এব্যাপারেজিজ্ঞাসা করা হলে একটি বাড়িতে ডেকে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এমনকি মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে দাবি মহিলার। এরপর রবিবার রাতে অভিযুক্ত সুব্রত দে-কে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলেছে পুলিশ।

ওই মহিলা তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, গত বছর জুন মাসে ওই ব্যক্তি তাঁকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর থেকেই ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে। সম্প্রতি মহিলা জানতে পারেন, সুব্রত বিবাহিত। ওই মহিলার অভিযোগ, ‘বিষয়টা আমি পরিষ্কারভাবে জানতে চাইলে সুব্রত আমায় ফাড়াবাড়ির একটি বাড়িতে ডাকে। সেখানে গেলে – আমায় বলপূর্বক ধর্ষণ করে। মদের বোতল দিয়ে আমার মাথা ফাটিয়ে – দেয়। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমি বাড়িতে ফিরে আসি।’ গত ১৯ তারিখ তিনি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.