জেলা

আজ তৃণমূল কংগ্রেসের অফিসে দিদির সুরক্ষা কবচ প্রকল্পের সূচনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

আজ জেলা সভাপতি পাপিয়া ঘোষ তৃণমূল কংগ্রেসের অফিসে দিদির সুরক্ষা কবচ প্রকল্পের সূচনা করলেন। তিনি জানান দিদির সুরক্ষা কবচ একটি বৃহৎ কর্মসূচি যার জন্য দরকার দলগত প্রয়াস। আজকের গ্রামে একদিন কর্মসূচিতে আমাদের নেতৃত্ব, দলের কর্মীদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের সকলকে ‘দিদির দূত’ হিসেবে প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছেন।

তিনি দলীয় কর্মীদের মানুষের দুয়ারে কীভাবে পৌঁছে গিয়ে কাজ করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি এবং দিদির সুরক্ষা কবচকে বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে গুরুত্বের সহিত দেখিয়েছেন। সর্বোপরি, তিনি পুনরায় জোর দিয়েছেন যে, আমরা এখানে সমস্ত মানুষের সেবা করতে এসেছি, এবং তাঁদের দরকারগুলিকে সর্বদা যেকোনো প্রকারে অগ্রাধিকার দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সারাদিন ধরেই সাধারন মানুষের জন্য চিন্তা করে যান। তিনি চান সবাই মানে সবাই এই প্রকল্পের সুবিধা পান, আর মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে আমরা বাস্তবায়িত করব। তাই তো আমরা গ্রামে গ্রামে দিনরাত মানুষের জন্য ঘুরে মানুষের সুবিধা এবং অসুবিধার কথা জানতে চেষ্টা করছি।

এদিন জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন সমস্ত অঞ্চল এবং গ্রামের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি আরো জানান তৃণমূল কংগ্রেস দিদির দূত পরিচয় নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কথা এবং তাদের সমস্যা জানতে চেষ্টা করছে।আগামী কয়েকদিনে আমরা শিলিগুড়ি এবং তার আশেপাশের সমস্যা মেটাতে চেষ্টা করব যেটা নিয়ে সাধারন মানুষ কষ্ট পেয়ে চলেছেন দিনের পর দিদি। দিদির সুরক্ষা কবচ মানুষের কাছে পৌঁছে মানুষের সমস্ত সমস্যা মিটিয়ে এগিয়ে যাবে বলে জানালেন জেলা সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.