নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই তিলোত্তমা উত্তাল। সাঁতরাগাচিতে তৈরি হয়েছিল দুই মানুষ সমান উঁচু লোহার ব্যারিকেড, লাগানো ছিল ভারী তালা। কিন্তু দুপুর ১২টা বাজতেই পরিস্থিতি বদলে যায়। পুলিশি ঘেরাটোপ উপেক্ষা করে আন্দোলনকারীরা ঝাঁপিয়ে পড়েন ব্যারিকেডে। মুহূর্তের মধ্যেই তালা ভেঙে ফেলে তারা, কেউ উঠলেন ব্যারিকেডের চূড়ায়, কেউ টপকে গেলেন সরাসরি অন্য প্রান্তে।
তাদের দাবি,
“এক বছর আগে যদি এই ব্যারিকেড থাকত, আরজি করের অভয়ার প্রাণ যেত না।”
স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা —
“We Want Justice”, “Justice for RG Kar”।
পুলিশের তরফে বারবার মাইকিং করে আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান জানানো হলেও, উত্তেজনা এক মুহূর্তের জন্যও কমেনি। ব্যারিকেড ভাঙা ও টপকানোর চেষ্টায় অবিচল আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দিয়েছেন — পিছিয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই।
এদিকে নবান্ন অভিযানের আবহে গোটা সাঁতরাগাচি এখন উত্তপ্ত, এবং পুলিশ-আন্দোলনকারী মুখোমুখি সংঘর্ষে যে কোনও সময় পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে।






