এদিন প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জেলায় জেলায় সাফল্য ছড়ালেও হতাশ হতাশ করল কলকাতা। কারণ কলকাতা থেকে প্রথম দশের তালিকায় কেউ নেই। এবারে পাশের হার ৮৬.১৫ শতাংশ। যদিও তা আগেরবারের থেকে কমেছে।
১৬টা জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন। সবচেয়ে বেশি নাম উঠে এসেছে প্রথম দশে মালদা জেলা থেকে। কলকাতা থেকে কেউ নেই। প্রথম – পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরাণী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। যুগ্ম দ্বিতীয় – শুভম পাল, রিফত হাসান সরকার। প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় – সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল সার্ভার ইমতিয়াজ। চতুর্থ সমাদৃতা সেন – অনীশ বাড়ুই। পঞ্চম – শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল। ষষ্ঠ – বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বাড়ুই, সৌম্যজিৎ দাস।
বেলা ১২টায় ওয়েবসাইটে ফলপ্রকাশ।







