নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার পরীক্ষার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল । পাশের হারে জেলাওয়াড়ি বিচারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর , দ্বিতীয় স্থানে কালিম্পং এবং তৃতীয় স্থানে কলকাতা । উল্লেখ্য,পূর্ব মেদিনীপুরে সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ। কিন্তু এবার পূর্ব মেদিনীপুরে পাশের হার বেড়ে ৯৬.৮১ শতাংশ হয়েছে । এদিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে থেকে মাধ্য়মিকের ফলপ্রকাশের সময় জানানো হয় , ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশে স্থানাধিকার করেছে । যার মধ্যে মালদা থেকে ১১ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, পূর্ব বর্ধমান থেকে ১৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৯ জন ,দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন, পুরুলিয়া থেকে ৬ জন, হুগলি থেকে ৫ জন, হাওড়া থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন, বীরভূম থেকে ২ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন, জলপাইগুড়ি থেকে ১ জন, নদিয়া থেকে ১ জন ও জলপাইগুড়ি থেকে ১ জন রয়েছে। এছাড়াও পর্ষদ জানিয়েছে , এ বছর প্রথম স্থানে রয়েছে ১ জন, দ্বিতীয় স্থানে রয়েছে ২ জন, তৃতীয় স্থানে রয়েছে ৬ জন, চতুর্থ স্থানে রয়েছে ৪ জন, পঞ্চম স্থানে রয়েছে ৯ জন, ষষ্ঠ স্থানে রয়েছে ১১ জন, সপ্তম স্থানে রয়েছে ১৯ জন, অষ্টম স্থানে রয়েছে ১৫ জন, নবম স্থানে রয়েছে ১৭ জন এবং দশম স্থানে রয়েছে ৩৪ জন ।
যদিও এ বছর মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে পরীক্ষার ৭৬ দিনের মাথায় । পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্র। তবে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। আজ দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল । প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। প্রথম দশজনের মধ্যে ১১৮ জন পড়ুয়া রয়েছে । ১৬টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। যদিও মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে । প্রথম বিভাগে পাশ করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানে রয়েছে শুভম পাল ও রিফত হাসান সরকার। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছে ৬ জন যাদের মধ্যে রয়েছে সারভার ইমতিয়াজ , সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল আর বাকিদের নাম জানা যায়নি ।







