রাজ্য

ট্যুইটে মাধ্যমিকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়াদের ট্যুইটের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরের মাধ্যমিকে পাশ করেছেন ৮৬.১৫ শতাংশ।

 

উল্লেখ্য, এবারের পাশের হার আগেরবারের থেকে কমেছে। ১৬টা জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন। সবচেয়ে বেশি নাম উঠে এসেছে প্রথম দশে মালদা জেলা থেকে। কলকাতা থেকে কেউ নেই। প্রথম – পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরাণী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। যুগ্ম দ্বিতীয় – শুভম পাল, রিফত হাসান সরকার। প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় – সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল সার্ভার ইমতিয়াজ। চতুর্থ সমাদৃতা সেন – অনীশ বাড়ুই। পঞ্চম – শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল। ষষ্ঠ – বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বাড়ুই, সৌম্যজিৎ দাস।

 

ট্যুইটে মুখ্যমন্ত্রীর বার্তাদান, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.