সাধারণত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো রকম বিতর্কিত বিষয়ে মন্তব্য করেন না। তবে আরজিকরের ভয়ংকর হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তি দাবি করেছিলেন তিনি। তবে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের এই ঘটনা নিয়ে মন্তব্যের জেরে উঠেছে নিন্দার ঝড়। তাই এবার সেই মন্তব্যে পরিপ্রেক্ষিতে ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি করলেন সৌরভ।
বাংলা জুড়ে একটা বিষয় নিয়ে শোরগোল চলছে। মহিলা কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে যেভাবে নিশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে গোটা দেশ। এই ঘটনা প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা। কিছুদিন আগেই বন্ধ হয়েছিল ফুটবলের ডার্বি। তারপরেই মাঠের বাইরে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয় আমজনতা। পাশাপাশি এই ঘটনা নিয়ে প্রতি নিয়ত সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে অনেক তারকারা। এমনকি এই ঘটনা নিয়ে নিন্দা করেছে সকলে। পাশাপাশি ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলী।
সৌরভের বক্তব্যের মধ্যে স্পষ্ট ছিল দোষীদের স্বাস্থ্যের দাবি। পাশাপাশি এই ঘটনা তীব্র নিন্দা করেছিলেন তিনি। তবে এই সবকিছু সঙ্গে তিনি দাবি করেছিলেন বাংলা ও ভারতবর্ষ নারীদের জন্য নিরাপদ জায়গায়। সেই মন্তব্য নিয়ে গত বেশ কিছু দিন ধরেই নিন্দার ঝড় উঠেছে। সৌরভের মন্তব্যের বিরুদ্ধে প্রথম তীব্র বিরোধিতা করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট দাবি করেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাই তিনি সেই মন্তব্যকে পুনরায় ব্যাখ্যা করেন মানুষের সামনে।
এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ‘সিবিআই তদন্ত করছে। এটা লজ্জাজনক ঘটনা। আশা করব সিবিআই তদন্ত করে দোষীদের কঠোর সাজা দেবে। মানুষ যাতে এসব করার ভাবনা চিন্তা না করে। বেদনাদায়ক ঘটনা। সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। চিকিৎসকদের কাজে ফেরা উচিৎ। অনেক মানুষের চিকিৎসা লাগে। এই বিষয়ে তাঁরা ভাবনা চিন্তা করুন। গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম। আমি জানি না আমার বক্তব্যের কী ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি এই ঘটনা ভয়ঙ্কর। দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে। তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে শাস্তি হবে। যেভাবে মানুষ প্রতিবাদ করছেন এ ঘটনা পৃথিবীর যেকোন প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন।’







