সদ্য পলিটেকটিক পাস করা এক যুবকের সঙ্গে এক তরুণীর ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল। গতকাল গলফ্রিনের একটি ফ্ল্যাটে দেখা করার জন্য ঐ যুবককে ডেকে পাঠানো হয়। ফ্ল্যাটে গিয়ে ওই যুবক দেখেন ফ্ল্যাটে আরও ২ যুবক রয়েছেন। ওই যুবকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর করা হয়। এবং ওই যুবকের মাকে ফোন করে ১ লক্ষ টাকা নিয়ে আসার জন্য বলা হয়। ওই যুবকের মা স্থানীয় থানায় গিয়ে জানালে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নামে। ওই যুবককে যারা আটকে রেখে ছিলেন তাদের টাকা দেওয়ার টোপ দিয়ে ডাকা হয় নেতাজি নগর এলাকায় । দুই যুবক মোটরবাইকে করে এসে ছিল ওই টাকা নেওয়ার জন্য । সেখান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ। ।
ওই দুজনকে পাটুলি থানার পুলিশ আধিকারিকদের তরফে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের থেকে পুলিশ জানতে পারে অরবিন্দ নগর এর একটি ফ্লাটে হানি ট্রাপের শিকার ওই যুবককে আটকে রাখা হয়েছে।
এই তথ্য জানার পরেই পাটুলি থানার পুলিশ আধিকারিকরা ওই ফ্ল্যাটে গিয়ে হানি ট্রাপের শিকার ঐ যুবককে উদ্ধার করে এবং ওই ফ্ল্যাট থেকেই। এক মহিলা এবং আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় । এবং বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে। এই চারজনকে আজ আদালতে পেশ করা হবে।







