রাজ্য

আজ ময়নাগুড়ির দোমহিনীতে অভিষেক বন্দোপাধ্যায়

আজ ময়নাগুড়ির দোমহিনীতে অভিষেক বন্দোপাধ্যায়।আজ তিনি ময়নাগুড়িতে পৌছানোর পরে জনতা হুমড়ি খেয়ে পড়ে তার উপর।যুবরাজের অটোগ্রাফ নিতে হুমড়ি খেয়ে পড়ে জনতা।

অভিষেক সবাইকে হতাশ করেন নি।সবাইকে অটোগ্রাফ দিয়ে তিনি তার গন্তব্যস্থলের উদ্দেশ্য রওয়ানা দেন। অভিষেক বন্দোপাধ্যায় জানান আমার উদ্দেশ্য সফল,আমি প্রচণ্ড সৌভাগ্যবান যে মানুষের কাছে আসতে পারছি। এদিন দুপুরে অভিষেক বন্দোপাধ্যায় দুপুরের খাবার সারেন এক কর্মীর বাড়িতে। মাটিতে বসেই সারেন দুপুরের খাবার। কথা বলেন বাড়ির ছোটছোট ছেলেমেয়েদের সাথে। জানান এইভাবে সাধারন হয়ে থাকতে এবং খেতে আমি প্রচণ্ডভাবে পছন্দ করি।বাড়ির লোকের মতন তাদের পরিবারের একজন হয়ে আমি দুপুরের খাবার খেলাম। খেয়ে কিছুক্ষন বিশ্রাম নিয়ে তার গন্তব্যস্থলের উদ্দেশ্য রওয়ানা দেন অভিষেক বন্দোপাধ্যায়। যাবার আগে তিনি বলে যান আমি যে লক্ষ্য নিয়ে বাড়ির থেকে বের হয়েছিলাম সেই উদ্দেশ্য পুরোপুরি সফল।তাই আমি আরো এগিয়ে যেতে চাই বলে জানালেন যুবরাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.