অরিজিৎ সিং, মুর্শিদাবাদ এর একটি ছোট্ট শহর থেকে গড়ে ওঠা এক প্রতিভা। বর্তমানে বলিউডের প্রথম সারির গায়ক হিসেবে পরিচিত। তবে তার সাফল্য এর পথ মোটেই সাবলীল ছিলনা।
অজস্র সফল গানের নির্মাতা তিনি। বলিউডের প্রায় সব হিরোর জন্যই গান গেয়েছেন অরিজিত। ৬৮তম ফিল্মফেয়ার আ্যওয়ার্ডের সেরা গায়কের শিরোপা পেলেন বাংলার ছেলে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত প্রাশ্রীর কেসারিয়া গানটি গেই এই পুরস্কার জিতে নেন তিনি।
এ নিয়ে মোট সাতবার ফিল্মফেয়ার জিতলেন অরিজিৎ। ফির মহাব্বাত তুম হি হো এর মতো গান গেয়ে অতিতেও এই পুরস্কার পান তিনি। সপ্তম বার এই পুরস্কার জেতার পরে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সঙ্গে তুলনা করা হচ্ছে অরিজিৎ সিং কে। যার মোট ফিল্মফেয়ারের সংখ্যা আট।
‘রূপ তেরা মাস্তানা’, ‘আগার তুম না হতে’, ‘খাইকে পান বানারস ওয়ালা’-র মতো মতো জনপ্রিয় গান গেয়ে আটবার সেরা গায়কের তকমা পেয়েছিলেন কিংবদন্তি শিল্পী কিশোর কুমার।
গায়ক হিসেবে অরিজিৎ কতটা সফল তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে অনেকেই মনে করেন এই ফিল্মেফেয়ার অ্যাওয়ার্ড টি তাকে আরো কয়েক ধাপ এগিয়ে দিয়েছে।







