বিনোদন

প্রথম শোতেই ৩ ঘণ্টা দেরি, মাধুরীর কানাডা ট্যুরে বয়কটের ডাক

বিনোদন ডেস্ক: বলিউডের চিরসবুজ নায়িকা ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে ঘিরে ফের উঠল বিতর্কের ঝড়। কানাডা সফরে প্রথম শোতেই তিন ঘণ্টা দেরি করে পৌঁছন অভিনেত্রী। আর সেই কারণেই ক্ষোভে ফুঁসছে দর্শকমহল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অভিনেত্রীর শো বয়কটের ডাক।

প্রথম দিন থেকেই মাধুরীর কানাডা ট্যুর নিয়ে ছিল প্রবল উচ্ছ্বাস। প্রচার, স্পনসরশিপ—সব মিলিয়ে ছিল জমজমাট আয়োজন। কিন্তু শুরুর দিনেই দর্শকরা পেলেন বড় হতাশা। অভিযোগ, নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে স্টেজে ওঠেন মাধুরী দীক্ষিত। দীর্ঘক্ষণ অপেক্ষায় বিরক্ত দর্শকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকরা চিৎকার করে অসন্তোষ প্রকাশ করছেন। অনেকে মন্তব্য করেছেন, “এত টাকা দিয়ে টিকিট কেটে তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে? এটা কেমন আচরণ!” কেউ আবার বলেছেন, “শো-এর বিজ্ঞাপনে লেখা ছিল না যে কয়েক সেকেন্ড নাচবেন, আর মাঝেমাঝে গল্প করবেন! এটা কনসার্ট নয়, ঠকানো!”

শুধু অভিনেত্রী নন, ইভেন্ট আয়োজক ও স্পনসরদের বিরুদ্ধেও উঠেছে অব্যবস্থাপনার অভিযোগ। এক দর্শক লিখেছেন, “পুরো ইভেন্টটাই ছিল বিশৃঙ্খল। বসার জায়গা থেকে শুরু করে সাউন্ড সিস্টেম—সব কিছুতেই সমস্যা।” অনেকে টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন।

তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মাধুরী দীক্ষিত বা তাঁর টিমের কেউ। বলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকার কানাডা সফর নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.