রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে সমস্ত মেডিক্যাল কলেজের প্রাথমিক স্তরে জুনিয়র ডাক্তার তথা হাউজ স্টাফ নিয়োগ বাতিলের ঘোষণা করেছে সরকার। যদিও কোনো যথাযথ ব্যাখ্যা দেননি। চলতি বছরে ২৪ এপ্রিল এই বিষয়ে নোটিফিকেশন এসেছিল কিন্তু গতকাল মঙ্গলবার এই বিজ্ঞপ্তি বাতিলের ঘোষণা করেন স্বাস্থ্য দফতর।
জানা যাচ্ছে, গত মে মাসে জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেন, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি হচ্ছে। তবে কি সেই রেশেই বদল?
ডাক্তারি রেজিস্ট্রেশনের জন্য এমবিবিএস উত্তীর্ণ হওয়া পড়ুয়া ইন্টার্নশীপ করেন। পরে তারা হাউজ স্টাফ হিসেবে কাজ করে। বলা যায়, হাউজ স্টাফরা একপ্রকার ডাক্তারের কাজ করেন। তবে যদিও সব হাসপাতালে তা বাধ্যবাধকতা নেই। বছর দশেক আগে হাউজ স্টাফ হিসেবে কাজ করার জন্য তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করে তবেই নেওয়া হত।
চলতি বছরে সিস্টেমের বদল আসে, যেখানে ৮৫ শতাংশের স্কোরবোর্ড তৈরী করতে হবে। আর ১৫ শতাংশ ইন্টারভিউয়ের ভিত্তিতে নেওয়া হবে। সিস্টেমের নয়া কার্যকলাপে আপত্তি রয়েছে বেশ কিছু ডাক্তার ও একাধারে সংগঠন।
স্বাস্থ্য ভবনের নয়া নিয়মের বিরোধিতা করে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়েছিলেন ছাত্র সংগঠন এআইডিএসও। তবে, কেন তড়িঘড়ি এই নয়া নিয়ম তা নিয়েই উঠছে প্রশ্ন।







