দেশবিশ্ব

দেশে ফিরছেন বাবা সিদ্দিকী খুনের মূল মাস্টারমাইন্ড আনমোল বিষ্ণোই ! বড় সাফল্য ভারতের

কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোইকে আমেরিকা ফেরত পাঠালো ভারতে । উল্লেখ্য , ভারতে ফেরত আসা এই গ্যাংস্টার আবার লরেন্স বিষ্ণোইয়ের ভাই । আমেরিকার তরফে , অবৈধ অনুপ্রবেশের অভিযোগে , মঙ্গলবার ভারতে ফেরত পাঠানো হয় ২০০ জনকে । আর সেই ২০০ জনের তালিকাতেই এক নাম আনমোল বিষ্ণোই ও । তবে শুধু আনমোল নয় , এই তালিকায় রয়েছেন আরও দুই অপরাধী । আমেরিকা থেকে ফেরত পাঠানো যাত্রীদের নিয়ে এই বিমানটি সকালে এসে পৌঁছায় দিল্লিতে ।

মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের অন্যতম ষড়যন্ত্রী ছিলেন এই আনমোল । তাকে মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে ঘোষণাও করেছিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা তথা NIA । জানা গিয়েছে , এই আনমোল বিষ্ণোই এর বিরুদ্ধে , দেশের মধ্যেই কমপক্ষে ১৮ টি গুরুতর অপরাধের আভিযোগ রয়েছে । যে অভিযোগ গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো , বাবা সিদ্দিকি খুন, অভিনেতা সলমন খানের বাড়িতে গুলি, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুন ।

চলতি বছরের শুরুতে , আনমোল আলাস্কায় , মার্কিন গোয়েন্দাদের হাতে পাকড়াও হন। আমেরিকায় , বেআইনি ভাবে প্রবেশ করায় , তাকে গ্রেফতার করা হয়েছিল । আর এবার তার ভারতে প্রত্যাবর্তনকে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ।

উল্লেখ্য , আনমোলের ভারতে প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আনেন বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকি । তিনি জানান , “আমার পরিবার আমেরিকায় ভিকটিম পরিবার হিসাবে নিজেদের নথিভুক্ত করেছে। ভিকটিম নোটিফিকেশন থেকে আমরা আনমোল বিষ্ণোই সম্পর্কে আপডেট পাই। আজ সেখান থেকে একটি ইমেল পেয়েছি যে ১৮ নভেম্বর আনমোল বিষ্ণোইকে ভারতে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আমার দাবি, যদি তাকে আমেরিকা থেকে সরানো হয়, তবে তাকে ফিরিয়ে আনা হোক এবং রাজ্য সরকারের কাছেও আবেদন, তাকে মুম্বাইয়ে এনে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার নিশ্চিত করা হোক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.