টেক-এর জিওসায়েন্টিস্টদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক শিউরে ওঠা তথ্য। বলা হয়েছে, আগামী ৫০ বছরের মধ্যেই আমেরিকার নির্দিষ্ট উপকূলবর্তী অঞ্চলে ঘটতে পারে বিধ্বংসী ভূমিকম্প! রিখটার স্কেলে যার মাত্রা পৌঁছাতে পারে ৮-এ! শুধু ভূমিকম্পই নয়, তার সঙ্গে ধেয়ে আসতে পারে এক মেগা সুনামি — যার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কেপ ম্যান্ডেসিনো, ক্যালিফোর্নিয়া, ভ্যাঙ্কুভার দ্বীপ ও কানাডার বিস্তীর্ণ উপকূল।
সমুদ্রের জলস্তর আচমকা বেড়ে যেতে পারে ৬.৫ মিটার পর্যন্ত! একবার এই সুনামির ঢেউ আছড়ে পড়লে, মাইলের পর মাইল জুড়ে ধ্বংস ছাড়া আর কিছুই থাকবে না। বিজ্ঞানীরা সতর্ক করে জানাচ্ছেন — এই ঢেউয়ের উচ্চতা কল্পনার অতীত, আর একবার আছড়ে পড়লে, সমতল জমি হয়ে উঠবে মৃত্যুপুরী।
নর্দার্ন ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন তো বটেই — আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জও রেহাই পাবে না। বিশ্বজুড়ে বাড়ছে আশঙ্কা, কারণ এত বড় সুনামির প্রভাব আটকে রাখা যাবে না এক দেশের সীমানায়।
ভারত কি তবে নিরাপদ? বিজ্ঞানীরা এখনও চূড়ান্ত কিছু বলেননি। তবে ভূমিকম্প ও সুনামির সম্ভাব্য ঢেউয়ের প্রভাবে ভারতও পড়তে পারে ‘ডেঞ্জার জোন’-এ। প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর — এই তাণ্ডব ছড়িয়ে পড়তে পারে সর্বত্র!
ভবিষ্যৎ কী নিয়ে আসছে, কেউ জানে না। তবে প্রকৃতি যেন ইশারা দিচ্ছে — সময় এসেছে প্রস্তুত থাকার!
(সূত্র: ভার্জিনিয়া টেক রিসার্চ রিপোর্ট)







