মার্চ মাস শুরু হতে না হতেই প্রচণ্ড গরমে নাজাহাল অবস্থা রাজ্য বাসির। এখনি সবার ঘরে ঘরে ফ্যান এসি চালানো শুরু হয় গেছে। এই পরিস্থিতিতে ইক্টু বৃষ্টির আসাতে আছে রাজ্য বাসিরা।
এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানালেন,
এই সপ্তাহের মাঝের দিকে তাপমাত্রা আরোও কমবে বলে আশঙ্কা করছেন। যদিও সপ্তাহের শেষে আবারও উষ্ণতা বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। অসমেও রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। তবে দক্ষিণবঙ্গের জন্য আপাতত কোন ঘূর্ণাবর্ত নেই। সপ্তাহের মাঝে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা।
এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকাশ পরিষ্কারই থাকবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্ৰি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৫ শতাংশ।







