কলকাতা

রেড রোডে যোগ দিবসের মেগা অনুষ্ঠান, কোন কোন রাস্তা বন্ধ? দেখুন সম্পূর্ণ তালিকা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রস্তুতির স্বার্থে ১৪ জুন রাত ১০টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশ। এই নিষেধাজ্ঞা ২১ জুন অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বহাল থাকবে।

২১ জুন ভোর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড, ডাফরিন রোড, কুইন্সওয়ে, আউট্রাম রোড, লাভার্স লেন, হসপিটাল রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বা আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের কিছু অংশে পণ্যবাহী যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য বিকল্প রুটও ঘোষণা করেছে কলকাতা পুলিশ। উত্তর ও দক্ষিণমুখী যানবাহনের জন্য পৃথক ডাইভারশন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা যায়।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই ২১ জুন শহরে বের হওয়ার আগে ট্রাফিক নির্দেশিকা দেখে নেওয়ার পাশাপাশি হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.