বিনোদন

ঈদের শুভেচ্ছা জানাতে মন্নতের বাইরে উপচে পড়া ভিড়! হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন শাহরুখ 

 

দেশ জুড়ে ঈদ পালিত হয়েছে। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি একটি বিশেষ দিন। এক মাস টানা রোজা করার পর শনিবার ঈদ উদযাপন হলো। সেই জন্যই বলিউড থেকে শুরু করে টলিউডের তারকারা কে কিভাবে ঈদ উদযাপন করলেন তার জন্য উদগ্রীব হয়ে জানার জন্য অপেক্ষা করে থাকেন ভক্তরা। ঠিক তেমনি ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে দেখার জন্য মান্নাতের বাইরে ভিড় জমিয়েছিলেন। আর ঠিক তখনই বাইরে স্বমহিমায় হাজির হলেন শাহরুখ খান।

 

শাহরুখ তার ছোট ছেলে আব্রামকে নিয়ে মান্নাদের ব্যালকনিতে এসে হাজির হলেন। সেখান থেকেই হাত নাড়িয়ে তিনি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। অভিনেতার পরনে ছিল ডেনিম প্যান্ট এবং সাদা রঙের টিশার্ট চোখে ছিল সানগ্লাস। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

 

শাহরুখ খান কখনো হাত জোড় করে আমার কখনো বা হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তদের কে। প্রতিবছরই শাহরুখ খান এই ঈদের দিন বাইরে আসেন। এই অভিনেতা কখনোই কাউকে নিরাশ করে না। অভিনেতার কোলে ছোট ছেলে আব্রামের পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি। বাবার নির্দেশ অনুসারে সেও হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.