আবারও নিউটাউনের বিশ্ব বাংলা সরণিতে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে একটি চারচাকা গাড়ি দ্রুতবেগে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক গার্ডের পুলিশ। যদিও হতাহতের কোনো খবর নেই। তবে এই দুর্ঘটনার জেরে দারুন যানজটের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, নিউ টাউন থেকে সেক্টরফাইভের দিকে একটি চারচাকা গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেটি একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারে। তারপর ওই ক্যাবটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরও দুটি গাড়িকে ধাক্কা মারে। ক্যাব চালকের দাবি, পিছন থেকে সজোরে ধাক্কা মারায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে উপস্থিত হয় নিউটন ট্রাফিক গার্ডের পুলিশ।
ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে ওই চার চাকা গাড়িটি। তার সাথে গ্রেফতার করা হয়েছে ওই গাড়ি চালককে। ঘটনার জেরে আজ সকাল থেকেই যানজটের কবলে পড়তে হয়েছে যাত্রীদের। বর্তমানে তা অনেকটা নিয়ন্ত্রণে আনতে সম্ভবপর হয়েছে নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ।






