আদালতের নির্দেশে ইডি-সিবিআইয়ের হাতে থাকা সব দুর্নীতির তদন্তের নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত নিষ্পত্তির দাবীতে আজ সিপিআইএমের সিজিও কমপ্লেক্স অভিযান।
পশ্চিমবঙ্গ সিপিআইএমের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়। মূলত তিনটি মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থকদের জমায়েত হয়। সল্টলেক সিজিও কমপ্লেক্সের থেকে কিছুটা দূরে একটি মিছিল শুরু হয় হিডকো মোড় থেকে। অপর একটি মিছিল শুরু হয় সল্টলেক ফুট ব্রিজ থেকে। এই মিছিলের নেতৃত্বে রয়েছে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। প্রচুর সংখ্যক সিপিএম সমর্থকরা রয়েছে এই মিছিলে। সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে কিছুটা দূরেই মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই গিয়ে শেষ হবে সবকটি মিছিল। মঞ্চে বক্তব্য রাখবে সিপিআইএমের একাধিক নেতৃত্বরা।







