রাজ্য

‘পার্থ-কেষ্টকে বার করতে পারেনি, শাহজাহানকে করবে!’, বিস্ফোরক দিলীপ

শাহজাহানকে সাসপেন্ড করা প্রসঙ্গে এবার সরব বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর উবাচ, ‘যতক্ষণ না চোর ধরা পড়ে সে নেতা থাকে ভালো লোক। মুখ্যমন্ত্রীও তখন সার্টিফিকেট দিচ্ছেন যেই পুলিস ধরল তিনি সাসপেন্ড হয়ে গেল। চোরেদেরকে কাঁধে তুলে রাখবে চোর ধরা পড়ে গেলে সাসপেন্ড করে দেবে। যখন পুলিস ধরবে পাবলিক পেটাবে তখন সবকটাকে সাসপেন্ড করবে পার্টি।’

সিআইডি হেফাজত প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদের সংযোজন, ‘জেলের ভাত অনেকদিন খেতে হবে, কারণ কথা দিয়েছে। এরকম করতে হবে না হলে বদনাম হয়ে যাবে দলের তাকে কথা দিয়েছে বার করে নিয়ে আসব। পার্থ বাবু, কেষ্ট বাবুকে বার করতে পারেনি শাহজাহানকে করবে! আইনি জটিলতা নিয়ে চিফ জাস্টিসের মন্তব্য প্রসঙ্গে বলেন, টিএমসি অনেক মিথ্যা কথা বলেছে অনেক বাহানা দিয়েছে যাতে ওকে বাঁচানো যায়। মিডিয়ার চাপ, মানুষের চাপ, বিজেপির চাপে তাকে বাঁচাতে পারিনি। মুখ রক্ষার জন্য ভাল করে স্তোত্র বাক্য দিয়ে অ্যারেস্ট করেছে।’

বিশেষভাবে উল্লেখ্য, কার নির্দেশে ইডি, সিআরপিএফ-এর ওপর হামলা চলে সন্দেশখালিতে, কী কারণে এমন ঘটনা ঘটানো হল, এহেন সম্পর্কিত কোনও তথ্য শাহজাহান দিচ্ছেন না। তার বদলে প্রশ্ন সামনে আসলে অপ্রাসঙ্গিক কথা-বার্তায় চলে যাচ্ছেন। অপরক্ষেত্রে, বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে তৃণমূল ভবন থেকে শাহজাহানকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.