ফ্রান্সের ফুটবল তারকা পল পোগবা ডোপিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হন । ইতালির অ্যান্টি-ডোপিং এজেন্সি সেপ্টেম্বরে ২০২৩ সালের একটি ডোপিং পরীক্ষায় পোগবাকে পজিটিভ পেয়েছিল। এরপর নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারার কারণে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন ফরাসি খেলোয়াড়।
ইতালিয়ান লীগে খেলার সময় পোগবা টেস্টোস্টেরনের জন্য পজিটিভ ধরা পড়েছিলেন । এরপর ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি তাঁকে সেপ্টেম্বরে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল।
২০১৮ সালে ফিফা বিশ্বকাপে ফরাসি দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পল পোগবা বারংবার বিতর্কে জড়িয়েছেন । পোগবার ডোপিং পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর দেহে স্ট্যামিনা বাড়ানোর হরমোনের পরিমাণ বেশি। ২০২৩ সালের আগস্টে প্রথম পরীক্ষা করা হয় এবং ২০২৩ সালের অক্টোবরে দ্বিতীয় নমুনা পরীক্ষা করা হয়। সেটিও পজিটিভ। ফ্রান্সের এই ফুটবলার কে ২০২৭ সালের আগস্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে । পোগবার বয়স এখন ৩১ বছর এবং নিষেধাজ্ঞা শেষ হলে তাঁর বয়স ৩৪ বছর হবে। বলা বাহুল্য, তাঁর পক্ষে সহজ হবে না আগের ফর্মে ফুটবল মাঠে ফেরা ।
২০২২ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে চোটের কারণে পল পোগবা ফ্রান্স দলে জায়গা করতে পারেননি । একই সঙ্গে ২০২৩ সালে হাঁটুতে অস্ত্রোপচারের কারণে তাঁকে খুব কম ম্যাচে খেলতে দেখা গিয়েছিল । ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্রি ট্রান্সফার হওয়ার পর পোগবা ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের সঙ্গে যুক্ত হন। এখনও পর্যন্ত ৯১ টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন এবং ১১টি গোল পোগবা নামের পাশে রয়েছে ।







