সুনীল গাভাস্কার মন্তব্য করেছিলেন , ঋষভ পন্থ দিল্লী ছেড়েছেন টাকার জন্য । এবার প্রাক্তন অধিনায়কের মন্তব্যের জবাব দিলেন ঋষভ পন্থ । পন্থকে রিটেন করেনি দিল্লী । এবার গাভাস্কারের কথায় জবাব দিতে গিয়ে ঋষভ লেখেন , “আমাকে দলে না রাখার কারণ টাকা নয়, এটা আমি খুব স্পষ্ট ভাবে জানাতে চাই।”
সুনীল গাভাস্কার , ঋষভকে নিয়ে বলেছিলেন , “হয়তো টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। তবে আমার মনে হয় দিল্লি চাইবে পন্থকে ফিরিয়ে নিতে। কারণ ওদের অধিনায়ক প্রয়োজন। পন্থকে না পেলে অধিনায়ক খুঁজতে হবে দিল্লিকে। তাই পন্থকে নেওয়ার চেষ্টা দিল্লি অবশ্যই করবে।”
চারজন ক্রিকেটারকে রিটেন করেছে দিল্লী ক্যাপিটালস্ । অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টিয়ান স্টাব এবং অভিষেক পোড়েলকে ধরে রেখেছে দিল্লী। ৪ জন ধরে রাখতে দিল্লির খরচ হয়েছে মোট , ৪৩ কোটি ৭৫ লক্ষ টাকা । অর্থাৎ ৭৬ কোটি ২৫ কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামবে দিল্লী ।







