আবহাওয়া

ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা,‌কী বলছে আবহাওয়া দপ্তর

দেশ জুড়ে ক্রমশ জোরালো হচ্ছে শীতকালীন কার্যকলাপ। দেশের বেশ কিছু রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি বজ্রপাত চললেও এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আইএমডি। ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, ফের আসছে ভারী বৃষ্টির দুর্যোগ।নভেম্বর মাসে ঝোড়ো কার্যকলাপ ক্রমশ শীর্ষে পৌঁছয়। যদিও এবার তা একরকম সুপ্তই। এই মৌসুমে একমাত্র বর্ষা-পরবর্তী ঝড় ছিল ‘দানা’। ২০২৪ এর অক্টোবরে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়টি। ২২ এবং ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের উপরে একটি ক্যাট-1 সমতুল্য তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল হয় দানার।
পূর্বাভাস বলছে, ২১ নভেম্বর ২০২৪-এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সঞ্চালনের সম্ভাবনা। ২২ এবং ২৩ নভেম্বরের মধ্যে আরও প্রকট হতে পারে এই ঘূর্ণাবর্ত। IMD ইঙ্গিত দিয়েছে এই সিস্টেমটি অবশেষে ২৬ এবং ২৭ নভেম্বর শ্রীলঙ্কার উত্তরে ল্যান্ডফল করবে।তবে একইসঙ্গে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আবহাওয়ার এই পর্যায়ে এই ঘূর্ণিঝড় নিয়ে এখনই চূড়ান্ত কোনও ভবিষ্যদ্বাণী করা এবং এর ট্র্যাক ও তীব্রতা অনুমান করা সম্ভব নয়।তবে এই সিস্টেমটি ঝড়ে পরিণত হলে এটি হবে চলতি মৌসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়। সদস্য দেশ সৌদি আরবের পরামর্শ অনুযায়ী ঝড়টির নাম হবে ‘Feinjal’। ঘূর্ণিঝড়টির নাম উচ্চারিত হবে ‘ফিনজাল’।প্রসঙ্গত, নভেম্বরে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া এই ঝড়গুলি সাধারণত উত্তর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়। বাংলাদেশও এই ঝড়ের ফায়ারিং রেঞ্জের মধ্যে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.