আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলাচ্ছন্ন থাকবে। এক বা দু’পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় এবার পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমে যাবে।
ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে আগামী ৪৮ ঘণ্টায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও কাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুত্ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
_____________________________________________________







