আবহাওয়া

নতুন বছরে শীতের ‘রেড অ্যালার্ট’! কুয়াশার পর্দায় আটকে বাংলা, কতদিন চলবে কাঁপুনি?

জানুয়ারির শুরুতেই শীত যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার জেরে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে পড়েছে কনকনে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন রাজ্যের বহু জেলায় ‘কোল্ড ডে’ পরিস্থিতি বজায় থাকবে।

মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও নামতে পারে। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জাতীয় সড়ক থেকে রেললাইন—ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটার আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই দৃশ্যমানতা অনেক জায়গায় নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী চার দিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে উত্তুরে হাওয়ার জোর বাড়ায় শীতের অনুভূতি আরও তীব্র হবে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ত্রিপুরা সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শীত ও কুয়াশার যুগল প্রভাবে সাধারণ মানুষ থেকে যাত্রী—সবাইকে সতর্ক থাকার বার্তা দিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.