আচমকায় পোল্ট্রি ফার্মে আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরলো সেকেড্ডা গ্রামের মানুষজন। উল্লেখ্য রবিবার রাত্রি আনুমানিক সাতটা নাগাদ বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানা এলাকার সেকেড্ডা গ্রামে এক পোল্টির ফার্মে আগুন লাগার ঘটনাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে কিভাবেই বা এই আগুন লাগার ঘটনা ঘটলো সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রথমেই ছুটে আসেন পোল্ট্রি ফার্মে আর তারপর পোল্ট্রি ফার্মে এসে পোল্টি ফার্মের চাল থেকে সমস্ত খড় নামিয়ে ফেলার চেষ্টা করে, পাশাপাশি স্থানীয় মানুষজনের চেষ্টাই আগুন নেভানোর কাজ শুরু করা হয় বলে জানা যায়। তবে কি ভাবে আগুন লাগল আর কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হল সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়।







