তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের সমবায় নির্বাচন ছিল আজ, 2009 সালের পর দীর্ঘ ১৫ বছর পরে নির্বাচন সম্পন্ন হল। ১২ টি ব্লকের ১২ টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে সকাল থেকেই, প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রেই উত্তেজনা ছড়িয়েছিল সকাল থেকে।
নন্দীগ্রামে সমবায় ভোট কে কেন্দ্র করে রীতিমতো বোমাবাজি চলে। তবে নির্বাচনে শেষ হাসি হাসে তৃণমূল। ১২ টি কেন্দ্রের দশটি কেন্দ্রেই জয় ছিনিয়ে নেয় তৃণমূল, তবে মুখ রক্ষা করেছেন নন্দীগ্রাম। সব কেন্দ্রে বিপুল জয় পায় তৃণমূল। নন্দীগ্রামের দুই কেন্দ্রে জয় হয়েছে বিজেপির। তবে সার্বিকভাবে জয়ী তৃণমূল।







