শিয়ালদহ ডিভিশনে ফের বড় সিদ্ধান্ত রেলের। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ডাউন মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ জুন শনিবার রাত ১০টা ৫০ মিনিট থেকে ২২ জুন রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত একটানা সাত ঘণ্টা রেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে দমদম জংশন থেকে ডাউন মেইন লাইনে। আগেভাগেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ, যাতে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার না হন।
এই সময়সীমায় একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছে। দেখে নিন বাতিল ট্রেনের তালিকা—
২১ জুন, শনিবার
শিয়ালদহ-বনগাঁ: আপ ৩৩৮৬১, ডাউন ৩৩৮৬৩ ও ৩৩৮৬০
শিয়ালদহ-ডানকুনি: আপ ৩২২৪৭, ৩২২৪৯ | ডাউন ৩২২৫০, ৩২২৫২
শিয়ালদহ-বারুইপাড়া: আপ ৩২৪১৩, ডাউন ৩২৪১৪
২২ জুন, রবিবার
শিয়ালদহ-ডানকুনি: আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫ | ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৭
শিয়ালদহ-বনগাঁ: আপ ৩৩৮১১, ৩৩৮১৩ | ডাউন ৩৩৮১৬, ৩৩৮২২
শিয়ালদহ-হাসনাবাদ: আপ ৩৩৫১১ | ডাউন ৩৩৫১২
শিয়ালদহ-বারাসত: আপ ৩৩৪৩১
শিয়ালদহ-নৈহাটি: আপ ৩১৪১১ | ডাউন ৩১৪১২
শিয়ালদহ-হাবরা: আপ ৩৩৬৫১ | ডাউন ৩৩৬৫২
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: আপ ৩১৩১১ | ডাউন ৩১৩১২
শিয়ালদহ-দত্তপুকুর: ডাউন ৩৩৬১২
সময়সূচিতে পরিবর্তন
২১ জুন ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস রাত ৭:৪৫-এর বদলে ১০:১৫-এ ছাড়বে
বামনহাট ও হলদিবাড়ি এক্সপ্রেস যাবে ব্যান্ডেল-নৈহাটি হয়ে
২২ জুন বনগাঁ-শিয়ালদহ লোকাল যাবে শুধু দমদম থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত
নোট: যাত্রীরা ট্রেন ধরার আগে অনুগ্রহ করে সময়সূচি ও রুট দেখে নিন।







