জেলা

গঙ্গার ভাঙন পরিস্থিতি দেখতে এসে কি বললেন রচনা বন্দ্যোপাধ্যায়

গঙ্গার ভাঙনের ফলে পরপর বাড়ি তলিয়ে যাওয়ার ফলে শ্রীপুর বলাগড়ের গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

২০২৪ লোকসভায় নির্বাচিত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বুধবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। তাঁরা জানান, বালির বস্তা ফেলার পরেও ভাঙন রোধ করা যাচ্ছে না।

গ্রামবাসীরা বলেন তাদের রাতের ঘুমও নিরাপদ নয়। কারণ যেকোনো সময় তারা ধসের কবলে পড়তে পারে তাদের প্রাণহানি হতে পারে। অনেকেই অভিযোগ করেন, যাদের বাড়ি ভেঙে গেছিল, তারা আবাসের ঘরও পাননি। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এলাকার মানুষের জন্য আমি ত্রাণ দিয়েছি এবং গঙ্গা ভাঙন রোধের জন্য কেন্দ্রের সাহায্য প্রয়োজন।” প্রাক্তন সাংসদকে কটাক্ষ করে বলেন যে, তিনি কোনো প্রকার উন্নয়নই করেননি। তবে বর্তমানে পরিস্থিতি মোকাবিলা আগে প্রয়োজন, তেমটাই জানিয়েছে সাংসদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.