বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই দুষ্কৃতী কাকলি তেলি নামে শিক্ষিকার গলার সোনার হার ছিনতাই করে পালায়। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে জানায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।
সূত্রের খবর, দুই দুষ্কৃতী সোনার হারটি পাটনাবাজার এলাকায় গিয়ে একটি সোনার দোকানে ৪৫ হাজার টাকায় বিক্রি করেন। রাতেই পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে সোনার দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে গলিয়ে ফেলা সোনা ফেরত দিতে বলে।
আপাতত উদ্ধার করা গেছে সোনা। পুলিশের দ্রুত পদক্ষেপে বাহবা দিচ্ছে মেদিনীপুরবাসী।







