অফবিট

কুকুর কেনো মানুষের শরীর চাটে? আসল কারন জানলে আবাক হবেন

কুকুরের একটি সাধারণ স্বভাব চাটা। যে-ই না বাড়ি ঢুকেছেন, পোষ্য কুকুরটি আপনার উপর ঝাপিয়ে পড়ল! আর তারপরই প্রাণভরে চাটা শুরু ! শুধু আপনার পোষ্যই নয়! ধরুন আপনার পতিচিত কারও বাড়ি কুকুর আছে। দেখবেন, আপনি যেই-ই না সেই বাড়ি গিয়েছেন, কুকুরটি আপনাকে চাটতে শুরু করে। কুকুর মানুষকে চাটছে, এ দৃশ্য খুবই সাধারণ! কিন্তু কুকুরের এই আচরণের কারণ কী? আমরা প্রাথমিকভাবে মনে করি কুকুর মানুষের শরীর চেটে দেয় ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে। তবে শুধু কি এইটুকুই কারণ? না কুকুর মানুষের গা চাটে আরো অন্য অনেক কারণে। জানলে আপনিও অবাক হবেন ,,,,,,

আমাদের শরীরে থাকে ঘাম যার স্বাদ লবণাক্ত। অনেক সময় লেগে থাকে খাবারের অবশিষ্টাংশ। এই লবনাক্ত ঘাম ও খাবারের অবশিষ্টাংশ শুধু স্বাদেই অসাধারণ নয়, এর থেকে কুকুরেরা বুঝে যায় আমরা কোথায় ছিলাম আর কী খেয়েছি।

এটি কুকুরের যোগাযোগের মাধ্যমও বটে। চাটার মাধ্যমেই তারা নিজ গোষ্ঠীর একে-অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করে, সম্পর্ক গাঢ় করে।

এদিকে প্রাপ্তবয়স্ক কুকুরদের জন্য চাটা হলো, গোষ্ঠীর আধিপত্যশীল সদস্যের প্রতি নিজেদের আনুগত্য প্রদর্শনেরও একটি পদ্ধতি। তাই মানুষকে, বিশেষত নিজের মনিবকে, চাটার পেছনেও একই উদ্দেশ্য থাকা খুবই স্বাভাবিক।

চাটাচাটি এক প্রকার লার্নেড বিহেভিয়ার বা শিক্ষালব্ধ আচরণ। তবে, কুকুরছানারা চাটতে শেখে নিজেদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.