আম ফলের রাজা, এটা সবাই জানে। ছোটবেলা থেকেই আমরা এটা পড়ে এবং শুনে আসছি। আম ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ, বি৬, ফোলেট, প্রোটিনের মতো পুষ্টিগুণে ভরপুর।
ফলের রাজা আম সম্পর্কে আপনি সবই জানেন, কিন্তু ফলের রানি সম্পর্কে কি আপনি জানেন বা কখনও শুনেছেন?
হয়তো, আপনি অবাক হয়ে গেছেন যে আজ পর্যন্ত আপনি ফলের রাজা আম সম্পর্কে শুনেছেন। কিন্তু আপনি কি জানেন যে ফলের রাজার মতো ফলের রানিও আছে? না জানলে চলুন জেনে নেওয়া যাক
ফলের রাজা যদি আম হয়, তবে ফলের রানি হলো ম্যাঙ্গোস্টিন। এটি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ইত্যাদি অঞ্চলে পাওয়া যায়। এই ফলটিকে ফলের রানি হিসেবে অনেকেই জানেন না, কারণ এটি বেশি পরিচিত নয়।
ম্যাঙ্গোস্টিন এক প্রকারের গাব জাতীয় ফল, যা স্বাদ এবং গুণের দিক থেকে অন্য সব ফলের চেয়েও অসাধারণ। এটি “দেবতাদের খাবার” নামেও পরিচিত। ফলের রানি হিসাবে ম্যাঙ্গোস্টিনকে প্রথম স্বীকৃতি দেন আমেরিকান উদ্ভিদবিদ ডেভিড ফেয়ারচাইল্ড।







