জেলা

পাকিস্তানপন্থী পোস্ট ঘিরে উত্তেজনা, গণপ্রহারের পর পুলিশের হস্তক্ষেপ বারাসাতে

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার আবহে ফের এক বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসাতে। অভিযোগ, পাকিস্তানের সমর্থনে একটি বিকৃত মিম ফেসবুকে পোস্ট করেন বারাসাত চাপাডালি মোড় সংলগ্ন এক মাংস বিক্রেতা, রিজুয়ান কুরেশি। সেই ছবিতে দেখা যায়—ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের কাছে নতজানু হয়ে বসে আছেন। এমনই বিতর্কিত ছবির কারণে তীব্র ক্ষোভ ছড়ায় এলাকার যুবসমাজের মধ্যে।

সোমবার সকালে একদল উত্তেজিত যুবক রিজুয়ানের দোকানে পৌঁছে তাঁর দোকান বন্ধ করে দেয়। এরপর দোকান থেকে টেনে বার করে এনে অভিযুক্তকে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিজুয়ান ছাড়াও আরও কয়েকজন এই পোস্টে জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ও তাঁর কয়েকজন সহযোগী বর্তমানে পলাতক বলে খবর। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.