জেলা

মহানন্দা নদীর জল শুকিয়ে যাওয়ায় জলের সংকটে এলাকাবাসী।

মালদা জেলায় গরমের মরশুমে মহানন্দা নদীর জল শুকিয়ে যাওয়াই সাহাপুর মাঠের প্রায় ৩০০ বিঘা জমির ধান জলের অভাবে নষ্ট হতে চলেছে। ফলে চাষীদের মাথায় হাত পড়েছে। এমনকি স্নান করা থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য জলের সংকর দেখা দিয়েছে। এমনকি মার্শাল থেকেও সেই ভাবে জল উঠছে না বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয় এক চাষী নরেশ বাবু জানিয়েছেন তার আড়াই বিঘা জমির ধান নষ্ট হতে চলেছে এমনকি নালা কেটে জল আনার চেষ্টা করা হচ্ছে তবুও জল পাওয়া যাচ্ছে না। মহানন্দা নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা যেসব জায়গায় অল্প বিস্তর জল রয়েছে সেই সব জায়গায় বাধ দিতে শুরু করেছে। জলের আগাম সংকট থেকে বাঁচতে। চাষীদের এই অবস্থায় কোন রাজনৈতিক দলের নেতারা বা প্রশাসনিক মহল কোন ব্যবস্থায় নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.