জেলা

মধ্যপান করে আইফোনের দাবিতে উপর ব্রীজের ওপরে ওঠে যুবক

ছোটবেলায় বাচ্চারা মা-বাবার কাছে বায়না করে সেটা আমরা সকলেই দেখেছি। তবে একটু বড় হওয়ার পর বায়না করলেও তাও বুঝে শুনে। তবে এবার মেদিনীপুরে দেখা গেল অন্যরকম এক ছবি। নেশাগ্রস্থ অবস্থায় আইফোনের দাবিতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের উপরে উঠে যায় এক যুবক। মঙ্গলবার এই ঘটনা দেখে স্তমভিত হয়ে যায় পুলিশ প্রশাসন।

গতকাল বায়নাজুড়ে ৩ নম্বর ওভার ব্রিজে অন্যান্য দিনের মতোই সমস্ত যানবাহন চলছিল। ঠিক সেই সময় ‘আইফোন চাই আইফোন চাই’ বলে ওভার ফ্রিজের উপর উঠে পরে যুবক। যুবকের এই আজব আবদার শুনে তাজ্জব হয়ে যায় পুলিশের আধিকারিকেরা। তার দাবি আইফোন না পেলে তিনি ওভার ব্রিজ থেকে নামবেন না। স্থানীয় বাসিন্দারা তাকে নামানোর চেষ্টা করলে তিনি প্রাণপাত করবেন বলে হুমকি দেন।

এরপর শেষ পর্যন্ত দড়ি বেঁধে তাকে নামানোর চেষ্টা করা হলে সেই দড়ি ছিড়ে তিনি জলে পরে যান। তৎক্ষণাৎ পুলিশ স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করে ওই যুবককে। এরপর তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে অতিরিক্ত মদ্যপানের ফলে এই ঘটনা ঘটিয়েছে যুবক। তবে পুলিশ খতিয়ে দেখছে তার মানসিকস্থিতি ঠিক আছে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.