অফবিটজেলা

বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে যাবে শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা এবং কামনা সাগরের পূর্ণ স্নান।

বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে যাবে শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা এবং কামনা সাগরের পূর্ণ স্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগরে আসতে শুরু করেছেন মতুয়া ভক্তরা। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ঠাকুরনগর মতুয়া মেলায়। প্রতিবারের ন্যায় স্টেশন এলাকায় রেল পুলিশের পাশাপাশি মেলার চারিদিকে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে। মেলা কমিটির তরফেও অতিরিক্ত ভলান্টিয়ারের পাশাপাশি লাগানো হয়েছে বেশ কিছু সিসিটিভি। বুধবার ঠাকুরনগরে আসেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মেলা প্রাঙ্গণে ও কামনা সাগরের পাড়ে অতিরিক্ত শৌচালয়, ও স্নানের জায়গা করা হচ্ছে। রেলমন্ত্রকের তরফেও বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে আসার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বহু যাত্রী ঠাকুরনগর স্টেশন থেকে ওঠানামা করায় ওই স্টেশনে ট্রেনও দাঁড় করানো হচ্ছে বেশ কিছুক্ষণ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.