জেলা

দুর্গা মন্দিরে পাঁচিল ভেঙ্গে দেওয়ার ঘটনায় উত্তেজনা।বিজেপির পথ অবরোধ

পূর্ব বর্ধমান জেলার মেমারির আহিরা গ্রাম দুর্গা মন্দির সংলগ্ন পাঁচিল ভেঙে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো বুধবার।
সূত্র মারফত জানা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন ওই পাঁচিলটি ভেঙে দেয় বলে সূত্রে জানা যায়।
আর সেই অভিযোগেই এদিন বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হলো সাতগেছিয়া বাজারে।
প্রায় আধ ঘণ্টা ধরে চলে পথ অবরোধ । জরুরী পরিষেবাকে ছাড় দিয়ে চলে অবরোধ।
বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় । ঘটনাস্থলে পৌঁছাই মেমারি থানা সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ।উপস্থিত ছিলেন পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি পলাশ মন্ডল, প্রাক্তন মন্ডল সভাপতি তাপস পাল, অধীর শিকদার, মদন গলুই, সন্তোষ ঘোষ, মমতা বাগ সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.